সকালে খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা এবং নিয়ম ও অপকারিতা

সাধারন ভাবেই আমাদের জানা আছে যে, সকালে খালি পেটে খেলে উপকার পাওয়া যায় এমন অনেক জিিনিস রয়েছে। আবার কিছু কিছু জিনিস খালি পেটে খেলে তার থেকে ক্ষতির সম্ভববনাও রয়েছে। তাই আমরা চেষ্টা করি ইন্টারনেট থেকে বা দক্ষ্য কারো কাছ থেকে জেনে নিতে যে কি কি সকালে খালি পেটে খেলে উপকারীতা পাওয়া যায়, আর কি কি খেলে ক্ষতি হতে পারে।

ঠিক সেই ধারাবাহিকতায় আমাদের এই হেল্থ টিপসের আজকের সকালে খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা সমন্ধে লেখা সেরা একটি পোস্ট। আমি আশা করতে পারি যে আমাদের এই পোস্টের মাধ্যমে আপনিও একটি সুন্দর গাইড লাইন পেয়ে যাবেন যেখান থেকে স্বাস্থ্যের সুুরক্ষার কথা চিন্তা করে নিয়মিত খালি পেটে রসুন খাওয়া শুরু করতে পারেন।

সকালে খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা

সকালে খালি পেটে রসুন খাওয়ার বিশেষ কিছু উপকারীতা রয়েছে তবে তার মধ্যে কিছু রাসায়নিক পরিবর্তন দেখা যায়। এর ফলে অনেকের শরিরে ক্ষতিকর প্রভাব ও পড়তে পারে। আবার কখনো কখনো পেটে ব্যথা বা পেটে জ্বালাপোড়াসহ ইত্যাদি দেখা যেতে পারে।

  • সকালে খালি পেটে রসুন খাওয়ার উপকারিতার তালিকায় রয়েছে যে সকল উপকারীতা নিচে দেওয়া হলোঃ
  • রসুনে থাকা অ্যালিসিন (Allicin) প্রাকৃতিক অ্যান্টি-বায়োটিক হিসেবে কাজ করে ঠান্ডা-কাশি ও সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে
  • উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে
  • শরীর থেকে ক্ষতিকর টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দিয়ে রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে
  • এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং শরীরের মেদ কমাতে ভূমিকা রাখে
  • শারেরিক দূর্বলতা কমিয়ে পুরুষত্ব বাড়িয়ে তোলে

সকালে খালি পেটে রসুন খাওয়ার নিয়ম

সকালে খালি পেটে কাঁচা রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হলেও, এর পুরো পুষ্টিগুণ পেতে হলে এটি সঠিক নিয়মে খাওয়া জরুরি। ভুল নিয়মে খেলে অনেক সময় পেটে জ্বালাপোড়া বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে।

তাই বিশেষ কিছু জিনিস মাথায় রেখে সকালে খালি পেটে রসুন খেতে হবে না হয়তো আপনাকে বিশেষ বিশেষ কিছু সমস্যায় পড়তে হতে পারে। তাই নিচের কিছু পয়েন্ট ফলো করে খেতে পারেন।

সঠিক পরিমাণ: প্রতিদিন সকালে ১ থেকে ২ কোয়া মাঝারি সাইজের কাঁচা রসুন খাওয়াই যথেষ্ট। এর চেয়ে বেশি খাওয়া ঠিক নয়।

খাওয়ার পদ্ধতি: রসুনের কোয়াগুলো সরাসরি গিলে খাবেন না। রসুন ছোট ছোট টুকরো করে কেটে বা সামান্য থেঁতো করে নিন। এতে রসুনের মূল উপকারী উপাদান ‘অ্যালিসিন’ (Allicin) সক্রিয় হয়।

অপেক্ষা করুন: রসুন কাটার পর সাথে সাথেই না খেয়ে অন্তত ১০-১৫ মিনিট বাতাসে রেখে দিন। তারপর চিবিয়ে বা গিলে খান।

পানি পান: রসুন খাওয়ার পর এক গ্লাস কুসুম গরম পানি পান করুন। এটি রসুনের কার্যকারিতা আরও বাড়িয়ে দেয় এবং শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে।

বিকল্প উপায় (ঐচ্ছিক): কাঁচা রসুনের কড়া গন্ধ বা ঝাঁজালো স্বাদ অনেকেই সহ্য করতে পারেন না। সে ক্ষেত্রে এক চামচ খাঁটি মধু বা সামান্য লেবুর রসের সাথে মিশিয়ে রসুন খেতে পারেন।

সকালে খালি পেটে রসুন খাওয়ার ক্ষতিকরিতা কি

রসুন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান হলেও, সবার শরীর এটি সমানভাবে গ্রহণ করতে পারে না। বিশেষ করে সকালে একদম খালি পেটে কাঁচা রসুন খেলে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া বা ক্ষতিকর দিক দেখা দিতে পারে। চলুন জেনে নিই সেগুলো কী কী:

  • গ্যাস্ট্রিক ও বুক জ্বালাপোড়া
  • বমি বমি ভাব ও মাথা ঘোরা
  • রক্তচাপ অতিরিক্ত কমে যাওয়া
  • রক্তপাতের ঝুঁকি বৃদ্ধি
  • মুখে ও শরীরে দুর্গন্ধ

তাই অবশ্যই সকালে খালি পেটে রসুন খাওয়া শুরু করলে প্রাথমিক ভাবে আপনাদের উচিৎ নিয়ম মেনে অল্প পরিমানে খাওয়ার অভ্যাস করতে। আর সাথে গরম দুধ বা গড়ম পানি পান করতে পারেন। আমরা আমাদের সাইটে গরম দুধ খাওয়ার উপকারীতা সমন্ধেও পোস্ট করেছি, সেগুলো দেখে নিতে পারেন।

আপনারা আমাদের এই সাইটের সাথে থাকলে নিয়মিত আমাদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রতিবেদন পেয়ে যাবেন। আর এই সাইটের মাধ্যমে আপনিও একজন স্বাস্থ্য সচেতন মানুষ হয়ে উঠতে পারবেন। তাই আশা করি আমাদের সাথে থেকে নতুন নতুন স্বাস্থ্য টিপস নিতে ভুল করবেন না।

আমরা সাধারনত বিভিন্ন ওষুধ সম্পর্কিত তথ্য, বিভিন্ন রোগের লক্ষণ ও কারন তুলে ধরি, বিভিন্ন খাবারের উপকারিতা, বিভিন্ন রোগের ঘরোয়া সমাধান বা চিকিৎসার মাধ্যমগুলো শেয়ার করি, তাছাড়াও সময় উপযোগী স্বাস্থ্য টিপস তো পাবেন ই। বিশেষ করে ঋতু পরিবর্তন জনিত বিভিন্ন টিপস।

1 thought on “সকালে খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা এবং নিয়ম ও অপকারিতা”

  1. Pingback: নাক দিয়ে রক্ত পড়ার কারণ : লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top